৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৪
শিরোনাম:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছয়টি বাম সংগঠনের নেতাকর্মীরা

লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছয়টি বাম সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তারা বিক্ষোভ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়নসহ ছয়টি বাম সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী। মিছিল থেকে আন্দোলনকারীরা কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। একইসঙ্গে কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবি করেন।

গত বছরের ৬ মে মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করার পর ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের।।

Loading