বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ডিবিসি টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা কারো ব্যক্তিগত সম্পদ নয়। এটি দেশের জনগণের সম্পদ। কারো খেতাব কেড়ে নেওয়া, না নেওয়াতে জনগণের কিছু আসে যায় না। আওয়ামী লীগ সবসময় জাতিকে দুভাগে ভাগ করছে—স্বাধীনতার পক্ষ-বিপক্ষ। স্বাধীনতার চেতনা কি গণতন্ত্র হত্যা করা, দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করা? এ জন্য তো আমরা স্বাধীনতা চাইনি। আমরা স্বাধীনতা চেয়েছি গণতন্ত্রের জন্য। কোনো ব্যাক্তি-পরিবারের জন্য দেশ স্বাধীন করিনি, এটা স্পষ্ট। এনটিভি
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, দলটি স্বাধীনতার পরে ক্ষমতায় ছিল, তারা গণতন্ত্রকে হত্যা করেছে। যার যে অবদান, সেটাকে সম্মান দিতে হবে।
![]()