২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪
শিরোনাম:

পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত এক যুবক

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন পাঁচজন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০)। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন অধিকার গুরুতর আহত হন। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

Loading