২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪
শিরোনাম:

রাজধানীর মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও অংশ দৃশ্যমান

রাজধানীর মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও অংশ দৃশ্যমান হয়েছে। রোববার ১১ টা ২০ মিনিটে ৩৭৫ ও ৩৭৬ নম্বর পিয়ারের ওপর শেষ ভায়াডাক্ট বসালে এ ধাপ দৃশ্যমান হয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, উত্তরা, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের সর্বশেষ ভায়াডাক্ট উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। প্রথম ধাপের অগ্রগতি হয়েছে ৮১.৩৮ শতাংশ। এখনো কাজ বাকি আছে প্রায় ১৯ শতাংশ। এ কাজগুলো দিন ও রাতের শিফটে চালু আছে।

এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের ট্রেন বাংলাদেশে পৌঁছানোর পর পরিকল্পনা জানানো হবে। এপ্রিলের মধ্যেই ট্রেনটি আসতে পারে।

এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সম্প্রতি বলেছিলেন, চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেলের প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দেশে প্রথম রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

Loading