২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬
শিরোনাম:

দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বিমা সুবিধা থেকে বঞ্চিত না হন : প্রধানমন্ত্রী

দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বিমা সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনো পিছিয়েই রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময়, দেশে স্বাস্থ্য বিমা আরো ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান শেখ হাসিনা।

‘মুজিববর্ষের অঙ্গীকার, ‘বিমা হোক সবার’ প্রতিপাদ্যে দেশে দ্বিতীয় বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বিমা দিবস।

শিক্ষার্থীদের বিমা সুবিধার আওতায় আনতে সরকার এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষাবিমা চালু করেছে। প্রাথমিকভাবে ৫০ হাজার শিক্ষার্থী বিমা সুবিধা পাবেন। ৪ জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার সনদ তুলে দেন অর্থমন্ত্রী। বিশেষ অবদানের সম্মাননাও তুলে দেয়া হয় ৪ কৃতিজনকে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। প্রয়োজন স্বাস্থ্যবিমা চালু করা।

বিমা দাবি নিষ্পন্ন বিষয়ক বিশেষজ্ঞ বা অ্যাকচুয়ারি তৈরি করতে উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী।

এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকারপ্রধান।

বর্তমান বাস্তবতায় বিমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরো গ্রাহকবান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।

Loading