সিরাজগঞ্জ সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন তারিকুল ইসলাম খানের স্ত্রী হাছিনা খাতুন হাসি। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আজিজার রহমান বেসরকারিভাবে তাকে জয়ী ঘোষণা করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!উপ-নির্বাচনে স্বামীর প্রতীক ডালিম মার্কা বেছে নেন হাছিনা খাতুন। তাতে তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৫০৪টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন বুদ্দিন উটপাখি প্রতীকে পেয়েছেন মাত্র ১৪ ভোট। তিনি নিহত কাউন্সিলর তারিকুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে শাহাদত হোসেন বুদ্দিনের লোকজনের হাতে খুন হন বিজয়ী হাছিনার স্বামী কাউন্সিলর তারিকুল ইসলাম। তারিকুল খুনের পর তার পদটি শূন্য হলে উপ-নির্বাচনে তার স্ত্রী হাসিনা খাতুন পলাতক শাহাদত হোসেন বুদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
![]()