৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
শিরোনাম:

কিশোরীকে আটকে রেখে মুখ বেঁধে ধর্ষণ, ভিডিও ভাইরালের হুমকি

ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে আটকে রেখে মুখ বেঁধে ধর্ষণের ধামরাইয়ে এক কিশোরীকে আটকে রেখে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা করলে ওই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল করার হুমকি দিয়েছে ধর্ষক ও তার সহযোগীরা বলে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাই পৌরশহরের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ধামরাই সরকারি আবাসিক হাসপাতাল এলাকা থেকে ওই কিশোরী হেঁটে বাগনগর মহল্লায় যাচ্ছিল। এ সময় সিফাতুর রহমান নামে এক যুবক তাকে রাস্তা থেকে জোর করে ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে নিয়ে যায়।

এর পর গেট বন্ধ করে মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে মামলা করা হলে ধর্ষণের ওই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল করা হবে বলে ওই কিশোরীকে হুমকি দেয় সিফাতুর।

পথচারী ও স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ধর্ষক সিফাতুর রহমানকে আটক এবং ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ওই কিশোরীর মা বলেন, আমার মেয়ে বাসা থেকে বের হয়ে যায় সকাল ৭টার দিকে। এর পর পায়ে হেঁটে বাগনগর এলাকায় যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে সিফাতুর জোরপূর্বক আমার মেয়েকে ধরে ওই প্রতিষ্ঠানের ভেতর নিয়ে যায়। এর পর আমার মেয়ের সম্মান নষ্ট করে। শুনেছি আমার মেয়েকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে বখাটে ওই সিফাতুর।

এ ব্যাপারে মামলা করা হলে সে আমার মেয়ের ওই ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়েছে। তাই ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পাচ্ছি না।

ধামরাই থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Loading