৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৮
শিরোনাম:

রাজশাহী গোদাগাড়ীতে লেক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

রাজশাহী গোদাগাড়ীতে লেক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

উদ্ধারকৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ৮ টার দিকে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বিদ্যুৎ অফিসের পাশে লেকের ধারে জনসাধারণ চলাচলের সময় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন,লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে আসল ঘটনা।

Loading