৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৮
শিরোনাম:

নগরীর স্টেশন রোডে আগুনে পুড়লো ৩০ দোকান

রংপুর নগরীর শাহ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২-মার্চ) ভোর ৬টার দিকে নগরীর স্টেশন রোড গ্রান্ড হোটেল মোড়ের কাপড়ের মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

রংপুর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দোকানমালিকরা জানান।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে প্রথমে ১০টি এবং পরে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মার্কেটের ভেতরের অন্তত ৩০টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।তবে এই আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

Loading