৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৭
শিরোনাম:

সাভারে সংঘর্ষ: রামদা নিয়ে কোপানো হলো প্রতিপক্ষকে

সাভারে আশুলিয়ার ভাদাইল এলাকায় ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় ১৬টি মোটরসাইকেল ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া ও এক পক্ষকে রামদা নিয়ে কোপাতে দেখা গেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যুবলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, পুরাতন ইপিজেডের এক্সপিরিয়েন্স ক্লোথিং লিমিডেট নামে কারখানায় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করে আসছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি কারখানার সঙ্গে ইউপি মেম্বার সাদেক ভূঁইয়ার ছেলে মনির হোসেনের চুক্তিবদ্ধ হয়েছে বলে দাবি করা হয়।

খবর পেয়ে যুবলীগের নেতৃত্বে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ভাদাইলে মহড়া দেয়। এসময় মনিরের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত ২০জন।

আশুলিয়ার থানার ওসি কামরুজামান বলেন, পুরাতন ইপিজেডের এক্সপিরিয়েন্স ক্লোথিং লিমিডেট ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আওয়ামী যুবলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী মনির ভূইয়া, দেওলায়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এখনই খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়াও এ ধরনের ঘটনা ঘটে থাকলে ওই পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading