৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৪
শিরোনাম:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ চলছে। বিক্ষুব্ধরা নেতাকর্মীরা ছাত্রাবাসের বেশকিছু কক্ষ ভাঙচুর করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে কলেজের বিভিন্ন ছাত্রাবাসের কক্ষ ভাঙচুর করেন ছাত্রলীগের দুই পক্ষের কর্মীরা।

জানা গেছে, ছাত্রলীগের একটি পক্ষ সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী। অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Loading