আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি এখন মায়াকান্না করছে। দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন। তিনি মাদার অব হিউম্যানিটি হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, বিএনপি আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিল। বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না। যে যত বড় নেতা এমনকি জনপ্রতিনিধি হলেও জবাবদিহি করতে হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশের যেসব এলাকায় নির্মাণাধীন সড়কের কাজ ঢিলেঢালাভাবে চলছে। বর্ষার আগেই সারাদেশে চলমান সড়ক সংস্কারকাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বাস র্যাপিড ট্রানজি (বিআরটি) প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্প আমাদের দুর্ভাবনার একটি প্রকল্প। এই প্রকল্প অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে। ২০১২ সালে শুরু হওয়া এ প্রকল্পের সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) অংশের অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ। এই ব্যর্থতা সম্মিলিত বলে মনে করেন তিনি।
ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে চলমান কাজগুলো মান সম্পন্নভাবে দ্রুত শেষ করার কঠোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার সকালে তার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এরআগে ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায়ও ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
![]()