ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানদের মধ্যে নেতৃত্বের দিক দিয়ে শীর্ষ তিন নম্বরে রয়েছেন । শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উইমেনআই২৪
Thank you for reading this post, don't forget to subscribe!এতে বলা হয়, গত বৃহস্পতিবার কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় এই তিন নারীকে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করেন। করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
কমনওয়েলথ মহাসচিব বলেন, কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি মোকাবিলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
![]()