সিরাজগঞ্জের কামারখন্দে একটি বাড়ী থেকেই চুরি হলো কাওসার নামের ২৩ দিন বয়সী শিশু।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়নের বারাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে শিশুটি চুরির ঘটনা ঘটে। নিখোঁজ শিশু কাওসার ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটিকে নিজ ঘরে রেখে মা ফরিদা খাতুন বাড়ির পেছনে গাছের পাতা ঝাড় দিচ্ছিলেন। বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে তিনি শিশুটিকে না দেখতে পেয়ে আশপাশের খোঁজ নিতে থাকেন। সন্তানকে কোথাও না পেয়ে ফরিদা কান্নাকাটি শুরু করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। শিশুটি কিভাবে নিখোঁজ হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি
![]()