৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, প্রায় এক বছর পর নির্বাচনী এলাকায় যান মন্ত্রী আনিসুল হক। যোগদেন উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে। সেখানে মিছিল নিয়ে জড়ো হয় পৌর নির্বাচনে মনোয়নপ্রত্যাশি দুই প্রার্থী এমরান উদ্দিন জুয়েল ও এম এ আজিজের সমর্থকরা। কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

এতে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ভাঙচুর করা হয় যানবাহন-দোকানপাট। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Loading