৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম:

চট্টগ্রাম কারাগার থেকে বন্দী নিখোঁজের ঘটনায় জেলার ও ডেপুটি জেলার প্রত্যাহার

এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৭ মার্চ) দুপরে এ খবর জানা গেছে। ডিবিসি টিভি ও প্রথম আলো

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে শনিবার সকাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থেকে ফরহাদ হোসেন ওরফে রুবেল (২০) নামের এক বন্দী নিখোঁজ হন।গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁকে খুঁজে না পেয়ে কারা কর্তৃপক্ষ নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জেলার মো. রফিকুল ইসলাম।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খানের করা জিডিতে বলা হয়, নগরের সদরঘাট থানায় একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি কারাগারে আসেন ফরহাদ। শনিবার সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর হাজতি নম্বর ২৫৪৭।

উপমহাকারা পরিদর্শক (ডিআইজি প্রিজন) ফজলুল হক বলেন, অনেক খোঁজাখুঁজি করেও বন্দী ফরহাদকে পাওয়া যায়নি। ঘটনার তদন্তে কমিটি করা হবে। জেল সুপারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। এটি পাওয়ার পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Loading