২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৭
শিরোনাম:

আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা : কাদের মির্জা

বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা। কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে উস্কানিতে ও মদদে আজকে এখানে তারা সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্তরে অগ্নিঝরা ৭মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ।এটাকে উনি বরদাস্ত করতেছেন না। আমিতো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচনও করতেছি, সবকিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারবো না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজকে আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

Loading