২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
শিরোনাম:

গুলিস্তানে যাত্রীবাহী বাস চাপায় মেয়ের সামনে মায়ের মৃত্যু

রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ্ মাজার এলাকায় রাস্তা পারাপারের সময় মেয়ের সামনে যাত্রীবাহী বাসচাপায় মায়ের মৃত্যু
হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহতের নাম পারভীন বেগম(৪০) রোববার (৭ মার্চ)দুপুর একটায় এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পথচারী রেড ক্রিসেন্টের কর্মী হুমায়ুন কবির ও সঙ্গে থাকা মেয়ে সুমাইয়া সহ দুপুর পৌনে ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।

মৃতার মেয়ের সুমাইয়া(১৮) জানান,আমার বাতজ্বর মুন্সিগঞ্জ থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মায়ের সঙ্গে করে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গুলিস্থান গাড়ি থেকে নেমে মুন্সীগঞ্জের গাড়িতে ওঠার জন্য দুজনে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস মল্লিক পরিবহনের চাপা পড়ে মা পারভীন গুরুতর আহত হন। আমি একটু পেছনে ছিলাম আমার কোন কিছু হয়নি।
পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানান পথচারী হুমায়ুন জানান গোলাপসার মাজার এলাকায় যাত্রীবাহী বাস আরাম পরিবহন ও মল্লিক পরিবহন দুটি বাস চাপা লেগে পথচারী পারভীন বেগম মল্লিক পরিবহন এর চাপ খেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের স্বামী আব্দুল বাসেদ ঢামেকে এসে তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, তার মেয়ে সুমাইয়ার বাত জ্বরের কারণে মায়ের সঙ্গে হাসপাতলে ইনজেকশন নিতে গিয়েছিলেন বাসায় ফেরার পথে গুলিস্তানে দুর্ঘটনার শিকার হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতা পারভীন রাজদিয়া গ্রামের আব্দুল বাছেদের স্ত্রী। দুই কন্যা সন্তানের জননী ছিলেন তিনি।

Loading