২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম:

আওয়ামী লীগের কোন পুঁজি নাই, একটাই পুঁজি ৭ই মার্চের ভাষণ : মির্জা আব্বাস

আওয়ামী লীগের কোন পুঁজি নাই, একটাই পুঁজি ৭ই মার্চের ভাষণ। যে ভাষণে পুরো দেশ স্বাধীনতার ঘোষণা আশা করেছিলো, তা আসেনি বঙ্গবন্ধু ভাষণে। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের যার যার অবস্থান নির্ধারণ করবে ইতিহাস। কারো বানানো ইতিহাসে জিয়াকে ছোট আর বঙ্গবন্ধুকে বড় করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার সংগ্রাম আর মুক্তিযুদ্ধ এক জিনিস নয়। জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণে পাকিস্তানের কাঠামোর ভেতরে থেকেই সংখ্যাগরিষ্ট দল হিসেবে ক্ষমতায় আসীন হওয়ার আভাস ছিলো। তাই তো ২৪ মার্চ পর্যন্ত আলোচনা হয়েছিলো।

খন্দকার মোশাররফ বলেন, কোনো দলকে ছোট-বড় করার জন্য ৭ মার্চের আলোচনা করা হচ্ছে না। ৭ মার্চে বিএনপি ছিলো না, এ নিয়ে তুলনা করারও কিছু নেই। প্রকৃত ইতিহাস তুলে ধরতেই এই আলোচনা সভা।

Loading