ঢাকার কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ছুড়ে ফেলার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে এন মল্লিক পরিবহনের ওই বাস জব্দ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (৯ মার্চ) সকালে র্যাব-১০-এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, বাসচালক মো. সবুজ (২৫) ও সহকারী মো. নাহিদ (১৯)।
এর আগে সোমবার (০৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
এর আগে রোববার (৭ মার্চ) বিকেলে ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এলাকায় ভাড়া নিয়ে তর্কের জেরে এন মল্লিক পরিবহনের ওই এসি বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। আর ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটা রীতিমতো ভাইরাল হয়ে যায়।
এরপর ওইদিন রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। যার ক্যাপশনে লেখেন, ‘ভাড়া নিয়ে তর্কের জেরে এন মল্লিক পরিবহনের এসি বাস থেকে এই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন!’
ওই ভিডিওতে দেখা যায়, এন মল্লিক পরিবহনের একটি বাস থেকে হেলপার এক নারীকে টেনে রাস্তায় ছুড়ে ফেলে দেন। এরপর বাসটি সামনে চলে যায়। ওই নারীকে ফেলে দেওয়ার পর তিনি প্রচুর কান্না করছিলেন বলে ভিডিওতে দেখা যায়।
ভিডিওর একপর্যায়ে ওই বাসের নম্বরটি স্পষ্ট দেখা যায়। গাড়ির নম্বরটি হলো- ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেটা রীতিমতো ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ভিডিওটি শেয়ার করছেন। কেউ কেউ কমেন্টে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
![]()