৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩
শিরোনাম:

যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (০৯ মার্চ) সকালে রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার নারীর অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। বরং বিএনপি শাসনামলে তারা সংখ্যালঘু নারীদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, তা একাত্তরের পাক হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল।

কাদের বলেন, বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে অবিরাম অন্ধ সমালোচনা করেই চলেছেন। নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত।

তিনি আরো বলেন, বিএনপি সংখ্যালঘু নারীদের ওপর যে নির্যাতন চালিয়েছে তা একাত্তরের পাক হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছে।

Loading