৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০
শিরোনাম:

টাকার কাছে রাজনীতি বিক্রি হতে দেয়া যাবে না: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নতুন নেতৃত্বে তৃনমূল আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সরকারর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের মানুষকে সুখে শান্তিতে রাখতে যেকোনো অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীদের রুখে দাঁড়াতে হবে। টাকার কাছে রাজনীতি বিক্রি হতে দেয়া যাবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১০ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে বদলি দফতরির কাজ করেছেন, কিন্তু বিএনপি তাকে দফতরিকে হেডমাস্টার বানানোর চেষ্টায় লিপ্ত। যারা ইতিহাস বিকৃতি ঘটায় তারাও এক ধরনের দুষ্কৃতিকারী।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলের অভূতপূর্ব উন্নয়ন ভারত, পাকিস্তানসহ বিশ্ব স্বীকার করছে। কিন্তু বিএনপির চোখ-কান থাকতেও তারা দেখে না আবার শোনেও না।

Loading