২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭
শিরোনাম:

আমাকে হত্যার পরিকল্পনা হয়েছে: কাদের মির্জা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, আমাকে হত্যার চেষ্টা চলছে। প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন। শুক্রবারও (১২ মার্চ) এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মেয়র মির্জা।

তিনি বলেন, গত কয়েক দিনে আমার ৭-৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে।

মেয়র আরও বলেন, আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে প্রসাশন ও সরকার কী ব্যবস্থা নেবে, তা তারা জানে। আমার শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়ব না। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিন হত্যার ঘটনার যে তদন্ত তা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দীকে দিয়ে এবং বিচার বিভাগীয় তদন্ত গোয়েন্দা সংস্থা, এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। তদন্তে যদি আমি বা আমার কোনো কর্মীর অপরাধ প্রমাণ হয়, তাহলে তিনি (প্রধানমন্ত্রী) যে শাস্তি দেবেন তা আমরা মাথা পেতে নেব।

Loading