নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নের সক্ষমতা অর্জন করেছে দেশ। রিজার্ভের টাকায় অবকাঠামো গড়ে উঠলে বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, রিজার্ভের টাকাটা বৃদ্ধি পেয়েছে, আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। রিজার্ভের টাকাটা আমাদের উন্নয়নের কাজে কীভাবে ব্যয় করতে পারি, সেটাই আমরা চিন্তা করেছি। বারবার শুধু হাতপাতা বা অন্যের কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন করতে পারি। বা সেখান থেকে আমরা যারা এখানে বিনিয়োগ করতে আসবে, দেশি-বিদেশি যারাই আসুক তাদের যে ঋণ নেওয়ার যে প্রচেষ্টা সেটা আমাদের নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি।
শেখ হাসিনা আরো বলেন, উন্নয়নশীল দেশে হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে। নিজেদের অর্থায়নে কাজ করতে হবে। আমরা আমাদের দেশকে উন্নত করব। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করা সক্ষমতাও অর্জন করেছি।
![]()