৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০
শিরোনাম:

বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না: রিজভী

বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনা টিকার ব্যাপারে আমরা এমনি এমনি বিরোধিতা করিনি। আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স বলেছে, বাংলাদেশে ভারত যে টিকা পাঠাচ্ছে সেটা ট্রায়াল করার জন্য পাঠাচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

অর্থাৎ আমরা গবেষণাগারে তেলাপোকা, ব্যাঙ কেটে এর ইন্টারনাল এনাটমি আমরা জানতাম। ঠিক তেমনি আমাদের ল্যাবরেটরির ব্যাঙ হিসেবে গণ্য করছে ভারতের নীতি নির্ধারকরা। আর একারণেই তারা এখানে পরীক্ষামূলকভাবে পাঠিয়েছে। দেখি কত লোক মারা যায়। তারপর আমরা আমাদেরটা দেব।

রিজভী বলেন, টিকা নিয়ে সরকারে লোকজন নিজেরাই ভীত-সন্ত্রস্ত। ওরা নিজেরাও জানে এটা দুই নম্বর। এই টিকার কার্যকারিতা নাই।

বিএনপির এই নেতা বলেন, ‘আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনি টিকা নেবেন কি-না? আমি বলেছি ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না। আমি আমার কথা রেখেছি।’

সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

 

Loading