২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪১
শিরোনাম:

১৭ থেকে ২৬ মার্চ ঢাকায় সভা নিষিদ্ধ করে অন্যান্য দলের অধিকার হরণ করেছে সরকার : মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৭ থেকে ২৬ মার্চ ঢাকায় সভা নিষিদ্ধ করে অন্যান্য দলের অধিকার হরণ করেছে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ার নিজ গ্রামে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যু বার্ষিকীতে কবরে জিয়ারত শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১০ বছর আগে কোন তিস্তা চুক্তি হয়নি। তাই দেশ তিস্তার পানি থেকে বঞ্চিত। আর তিস্তা চুক্তি হবে না। সরকারের যারা তিস্তার চুক্তির করার কথা বলছে তা মিথ্যা বলছে।

ফখরুল বলেন, জিয়াউর রহমানের খেতাব কেউ কেড়ে নিতে পারবে না।

এতে জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতাসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত মহাসচিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন তিনি।

Loading