নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, তিনি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করেন না। তার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বুধবার সকালে বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে এসব কথা বলেন আবদুল কাদের মির্জা।
মেয়র বলেন, ‘আমার নেত্রী আমাকে বলেছে তুমি শান্ত থাকো। আমি শান্ত আছি, আমি কারও কাছে বলব না। আমি আল্লার কাছে বিচার দেব। সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি, সেগুলো শেখ হাসিনার হাতে তুলে দেবো। আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না।’
কাদের মির্জা আরও বলেন, ‘মানুষের আমার ওপর দরদ আছে। মানুষের হৃদয়ের খবর নেন। যত ঘটনা ঘটেছে, সকল ঘটনার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে করতে হবে। পিবিআইকে মামলা দিছে। পিবিআই আগে কী বলেছে, এখন কী বলে বুঝি না। এটা এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে।’
নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, ওসি ও পরিদর্শক (তদন্ত)-কে প্রত্যাহার না করলে কোম্পানীগঞ্জে শান্তি আসবে না বলেন মনে করেন আবদুল কাদের মির্জা।
![]()