২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪২
শিরোনাম:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের ২ সদস্যকে আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার গোয়েন্দা পুলিশের ঢাকার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান ও হবিগঞ্জ শহরের সদর হাসপাতালসংলগ্ন ফার্মেসি ব্যবসায়ী রুবেল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি ক্রয় করে এখানে এনে বিক্রি করছিল।

ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে শহরে অভিযান চালায়। এ সময় সদর হাসপাতলের সামনে মা ফার্মেসির সত্ত্বাধিকারী এএইচ রুবেলকে আটক করে।

রুবেল অনন্তপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। তার নিকট থেকে একটি চোরাই প্রাইভেট কার জব্দ করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অন্যতম সহযোগী শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে তারেকুল ইসলাম অলির বাসা থেকে আরও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে তারেক পালিয়ে যায়। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে মাধবপুরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠানকে কৃষ্ণনগরে তার বাসা থেকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে মাধবপুর থেকে আরও দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়।

Loading