চকরিয়ায় সুদের টাকা দিতে ব্যর্থ এক নারীকে শিশুপুত্রের সামনেই গাছের সাথে বেঁধে বেদম প্রহার করেছে সুদখোর পিতা-পুত্র।
Thank you for reading this post, don't forget to subscribe!নেক্কার জনক এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে জহির আহমদ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার ও প্যানেল চেয়ারম্যান নিয়াজুল ইসলাম মেম্বার ঘটনাস্থল পরিদর্শন শেষে যৌথভাবে জানান, তাঁদের ইউনিয়নের মোরা পাড়া এলাকার জহির আহমদের পুত্র সওকত ওসমান প্রকাশ সুদি সওকত (৩০) এর কাছ থেকে একই গ্রামের দিন মজুর আলী হোসনের স্ত্রী নুর আয়েশা (২৪) গত বছর লকডাউনের শুরুতে উচ্চ সুদের অঙ্গিকারে দুই হাজার টাকা ধার নেন। ইতোমধ্যে দুই হাজারের সুদাসলে ৮ হাজার টাকা হয়। এর মধ্যে ছয় হাজার টাকা পরিশোধ করলেও কাজ না থাকায় আরো ২ হাজার টাকা দিতে পারেননি। সুদের বাকী দুই হাজার টাকার জন্য চাপ দিতে থাকে সুদি শওকত। শেষ পর্যন্ত টাকা দিতে ব্যর্থ হওয়ায় শওকত ও তার পিতা জহির আহমদ(৫০) সহ ৪/৫ জন ব্যক্তি নুর আয়েশাকে বাড়ীতে ধরে এনে শিশু পুত্রের সামনেই গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করে। এ সময় উৎসুক জনতাকে দিয়ে ভিডিও করায়। ঘটনার পরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
খবর পেয়ে চকরিয়া থানার ওসি সাকের মোহাং জুবায়ের হারবাং ফাঁড়ী পুলিশের এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে জহির আহমদ (৫০) নামের সুদি সওকতের পিতা জহিরকে গ্রেপ্তার করেছেন বলে জানান।
ওসি সাকের মোহাং জুবায়ের আরো জানান, সুদের টাকার জন্য নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর মতো ন্যাক্কার জনক ঘটনাটি তদন্ত করা হচ্ছে। থানায় সওকত ওতার পিতা জহির আহামদ সহ ৪জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি সওকত এবং অপারপর আসামিদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও তিনি জানান। সম্পাদনা: হ্যাপি
![]()