২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২১
শিরোনাম:

হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন বাহুবল উপজেলার দ্বিগাম্বর গ্রামের সুজিত রায়ের স্ত্রী অঞ্জলি মালাকার এবং তার মেয়ে পূজা রায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় আহত অবস্থায় আমির মিয়া নামের একজনকে ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সকালে দ্বিগাম্বর গ্রামের একটি ঘরে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

এ সময় নিহত অঞ্জলি মালাকারের শরীরে আঘাতের চিহ্ন এবং গলাকাটা অবস্থায় পূজা রায়ের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে তিনতলা একটি ভাড়া বাড়িতে থাকতেন ব্যবসায়ী সন্দ্বীপ দাস। ব্যবসার কাজে তিনি সুনামগঞ্জে ছিলেন। ভোরে বাড়ি ফিরে স্ত্রী অঞ্জলী ও ৮ বছরের মেয়ে পূজার মরদেহ দেখতে পান তিনি।

হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

Loading