৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

সিলেটে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্তক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (১৯ মার্চ) আদালতে ধর্ষণের স্বীকার করেছে বলে আদলাতে জবানবন্দী দিয়েছে ধর্ষকরা। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে এক তরুণীকে চন্ডিপুল পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজি চালিত অটোরিকশায় তুলে চার যুবক।

তবে চন্ডিপুলে না নামিয়ে তরুণীকে জোরপূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে যায় তারা। সেখাতে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ওই তরুণীকে রাত সাড়ে ৯টায় অটোরিকশায় করে লালাবাজারের পাশে নামিয়ে দিয়ে যায়।এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা

থানায় মামলা করেন আক্রান্ত তরুণীর বোন। পুলিশ দীর্ঘ তদন্ত ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সক্ষম হয়।

১৮ মার্চ (বৃহস্পতিবার) ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত সুরমান খান গ্রেফতার করে পুলিশ। তাহাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল মিয়া (২৮), জামাল খাঁন (৩৫) ও সাইফুর রহমান বাবুলকে (২৩) গ্রেফতার করে পুলিশ। তারা সকলেই সিলেটের ওসমানী নগরের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ওসমানীনগর থানাধীন চন্ডীত্তীয়র গ্রামের কালা চাঁদের তলার দক্ষিণ পাশে রুনি হাওড় নামক স্থানে খালি জমিনে নিয়ে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

শুক্রবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামীরা।সম্পাদনা: অনন্যা আফরিন

 

Loading