৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭
শিরোনাম:

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার রাতে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সেক্রেটারি মামনুল হক এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাস দেয় শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত গোপেশ দাসের ছেলে ঝুমন দাস আপন।

এর জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিরাই-শাল্লা উপজেলার কয়েকটি গ্রামের লোক বিক্ষোভ মিছিল করে হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়।

এতে গ্রামের ৯০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ হামলার ঘটনায় দুটি মামলায় এজাহারভুক্ত দুইজনসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনার নিন্দা, ক্ষতিগ্রস্তদের সমবেদনা ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখা।

পাশাপাশি নোয়াগাঁও গ্রামের হিন্দু যুবক ঝুমন দাসের বিরুদ্ধে ইসলাম অবমাননার ঘটনা ঘটিয়ে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের অভিযোগ এনে তার দেশ-বিদেশে ষড়যন্ত্র তদন্তের মাধ্যমে উন্মোচন ও শাস্তির দাবি জানায় হেফাজত।

শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় দিরাই উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী এসব দাবি জানান।

Loading