২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৮
শিরোনাম:

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ বাড়িই আওয়ামী লীগের নেতারা দখল করেছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ’৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ দাবি করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি দাবি করেন, বিএনপি নয়. বরং ক্ষমতাসীন দল আওয়ামী লীগই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের নামে মুজিববর্ষ পালন করছে সরকার। জনগণকে বাদ দিয়ে চলছে এই আয়োজন। এছাড়া তিনি আরও অভিযোগ করেছেন, কোন কারণ ছাড়াই জিয়ার পরিবারকে হেয় করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে।

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন করোনা টিকা নিয়ে সরকার দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকার ব্যর্থ বলেই মনে করেন তিনি।

Loading