৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩২
শিরোনাম:

বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনে বিএনপি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনার ভুয়া অজুহাত দেখিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। কারণ ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে তারা চূড়ান্ত সত্যের মুখে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি তাড়াহুড়ো করে ২৫ ও ২৬ মার্চ কর্মসূচি প্রত্যাহার করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার ( ২৫ মার্চ) গণহত্যা দিবস স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বলেন, ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি ২৫ ও ২৬ মার্চের কর্মসূচি প্রত্যাহার করেছে।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পার হলেও পাকিস্তান ৭১-এর বর্বরোচিত নৃশংস হত্যার জন্য আজও দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা প্রার্থনা করেনি। স্বাধীন দেশ হিসেবে পাকিস্তানের কাছে আমাদের পাওনা আজও বুঝিয়ে দেয়নি। স্বাধীনতার এত বছর পরও তারা তাদের নাগরিকদের আমাদের ওপরে বোঝা করে রেখেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

Loading