৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষুদ্ধ মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মধ্যরাত থেকে শনিবার (২৭ মার্চ) ভোর পর্যন্ত জেলা শহরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ১৪ জনকে আটক করা হয়েছে। বাকী জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৩টা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন মাদ্রাসা ছাত্ররা। তারা বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের ভাদুঘর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

বিকেল ৪টার দিকে তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিক্ষুব্ধরা স্টেশনে একটি টিকিট কাউন্টার ও চেয়ার ভাঙচুর করেন। এরপর তারা অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় ৭ ঘণ্টা ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বিকেল ৫টার দিকে রেলওয়ে স্টেশন ফাঁড়িতে হামলা চালান বিক্ষুব্ধরা। তারা পাথর নিক্ষেপ করেন ফাঁড়িতে।

এ সময় তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা পরিষদের ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

Loading