৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভ সংঘর্ষে নিহত ৫, আহত অর্ধশত

শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে কয়েক হাজার বিক্ষোভকারী মহাসড়কে অবস্থান করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় পুলিশ-বিজিব সদস্যরা তাদের ধাওয়া করলে সেখানে উত্তেজনা দেখা দেয়। তখন ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দনপুর হারিয়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের কর্মচারি জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে শ্রমিক বাদল মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া বারিউড়া মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২), কাউছার (২৫) শ্রমিক, যোবায়ের(১৪)।

একইদিন বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে একটি মিছিল জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে মাদ্রাসার কয়েকজন ছাত্রকে ধাওয়া করে। এসময় ছাত্ররাও পাল্টা ধাওয়া দেয়। এসময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যš(রাত সাড়ে আটটা) মাদ্রাসা এলাকায় থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল।

Loading