৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০
শিরোনাম:

চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেল চোর, ডেকে তুললেন পুলিশ

পুলিশ অফিসারের বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন ২২ বছর বয়সী এক চোর। এরপর সকালে চোরকে ঘুম থেকে ডেকে তুলেন ওই বাড়ির মালিক পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। খবর জি নিউজের।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, সন্দেহভাজন ওই যুবক বেশ খানিকক্ষণ ধরেই স্থানীয় ফেচাবুন এলাকায় চুরির মতলবে ছিলেন। অবশেষে রাত দুটো নাগাদ সে এক পুলিশ অফিসারের বাড়িতেই ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। ভারী চেহারা নিয়ে আর নড়তে পারেননি। বাতানুকুল যন্ত্র চালিয়ে শীতল হাওয়ায় দেদার ঘুম দেন ওই যুবক।

কিন্তু শেষ রক্ষা হল না। দুর্ভাগ্যবশত বাড়িটি ছিল স্থানীয় জেলা পুলিশেরই এক অফিসারের। জানা গেছে, ওই সময় ঘরে তার মেয়ে ছিলেন না। সকালে উঠে তাঁর মেয়ের ঘরের বাতানুকুল যন্ত্র অন দেখে অবাক হন ওই অফিসার। এরপর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন ওই যুবক। আর তারপর যা হওয়ার। যুবকের হাতে হাতকড়া ঝোলাল ওই পুলিশ অফিসার।

Loading