৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪
শিরোনাম:

মুন্সীগঞ্জে হরতাল সমর্থনকদের হকিস্টিকের আঘাতে সিরাজদিখানের ওসি আহত

মুন্সীগঞ্জে হেফাজত ইসলামের হরতাল সমর্থনকারীদের হকিস্টিকের আঘাতে ওসি সিরাজদিখান এস এম জালাল উদ্দিন (৫২) আহত।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিরাজদিখান থানার শুলপুরে রোববার (২৮মার্চ) দুপুর ১২ টায় এ ঘটনাটি ঘটে।আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন ইন্সপেক্টর তদন্ত কামরুজ্জামান।

তিনি বলেন, শুলপুরে আমরা অবস্থান করাকালীন হেফাজত ইসলামের হরতাল সমর্থনকারীদের হামলায় হকিস্টিকের আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

Loading