রোববার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। একই সঙ্গে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
Thank you for reading this post, don't forget to subscribe!সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাঁরা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। পরে মিছিলটি জিরোপয়েন্ট ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী মিছিল সমাবেশে হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫জন মারা যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। তাঁদের হরতালে সমর্থন দেয় জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ কয়েকটি সংগঠন।
![]()