২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭
শিরোনাম:

গণজোয়ারে অবৈধ সরকারের মসনদ অতলে তলিয়ে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, জনগণের প্রতিবাদ-বিক্ষোভে দিশেহারা হয়ে মানুষ হত্যার মতো হঠকারী সিন্ধান্ত নিয়ে সরকার পুরো দেশকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলেছে। তিনি বলেন, এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে। পরিস্থিতি শান্ত করার পরিবর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়ে এবং ক্ষমতাসীন দলের মাস্তানদের হাতে অস্ত্র তুলে দিয়েছে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ এক জালিম সরকারের শাসনে বসবাস করছে। করোনাকালে জনস্বাস্থ্য নিরাপত্তায় কাজ না করে মানুষের বুকে গুলি চালিয়ে রক্ত ঝরাতে উন্মাদ হয়ে উঠেছে তারা। কিন্তু এদেশের সাহসী জনতা অতীতেও যেমন সকল স্বৈরাচারকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, বর্তমান স্বৈরাচারী সরকারকেও তীব্র গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নেমে এসেছে।

বিবৃতিতে ফ্যাসিষ্ট সরকারের অব্যাহত হত্যাযজ্ঞ, বিএনপি নেতা এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ অন্যান্যদের গ্রেফতার, দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলন দমন করতে সরকারের গুলি, মধুপুরের পীর আবদুল হামিদসহ অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ ও আহত করা, গ্রেফতার এবং নিষ্ঠুর দমন-নিপীড়ণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার গনমাধমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

Loading