৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪
শিরোনাম:

বাড়িওয়ালার ছেলেকে ভাড়াটিয়ার অপহরণ, হত্যা করে ছাদ থেকে ফেলে দিল মরদেহ

সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলে রাজা মিয়া (৯) নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২৮ মার্চ) রাত ১১টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় কালাম মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাজা ওই এলাকার কালাম মাদবরের ছেলে।

আটক লিজা আরিফুল ইসলামের স্ত্রী। আরিফুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছে। তিনি পাবনা জেলার আমিনপুর থানার ভাতশাল গ্রামের আজিজ শেখের ছেলে। তারা কালাম মাদবরের বাড়ির দোতলার ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কালাম মাদবরের বাড়ির দোতলার এক ভাড়াটিয়া দম্পতি রাজাকে অপহরণ করে। পরে রাজার মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি নিয়ে এলাকার ভেতরে জানাজানি হলে ও টাকা দিতে দেরি হলে অপহরণকারীরা রাজাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে। পরে সেই বাড়ির চারতলা ছাদ থেকে রাজাকে মাটিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনার পরপর অপহরণকারী দম্পতির ভেতর স্বামী পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরিফুল পলাতক থাকলেও তার স্ত্রী লিজাকে আটক করা হয়েছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Loading