২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৬
শিরোনাম:

রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে মোটরসাইকেল চালকদের মিছিল

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন কর্তৃপক্ষর (বিআরটিএ) নির্দেশনার প্রতিবাদে এ মিছিল করেন তারা। বিক্ষোভকারী বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক মিছিল নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রেসক্লাবের দিকে যাচ্ছেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

চালকরা বলেন, রাস্তায় বাস-ট্রাক, সিএনজি, অটোরিকশা সবই চলছে। শুধু রাইড শেয়ারিং বন্ধ করে দেওয়া হয়েছে। রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করি। রাইড শেয়ারিং না করতে পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। এ কারণে আমরা সরকারের সিন্ধান্তের প্রতিবাদ করছি।

 

Loading