৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
শিরোনাম:

হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও রোগী রাখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার বারিধারার নিজ বাসভবন থেকে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেড স্থাপিত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার প্রকোপ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে হাসপাতাল বেড দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই। একারনে সরকার কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটি মার্কেটকে পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। এই হাসপাতালে মোট সাড়ে বারো’শ করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে।

এখানে ৫০টি আইসিইউ বেড ও ২০০টি এসডিও বেডসহ এক হাজার আইসোলেশন বেড রয়েছে। এর বাইরে অন্যান্য সরকারি হাসপাতালের প্রতিটিতেই কোভিড শয্যা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০টির মতো করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে প্রতিটি বেডেই হাইফ্লো নেজাল ক্যানুলা সুবিধা রয়েছে। ঢাকা মেডিকেলে আগের আইসিইউ, এসডিও এর সাথে আজ আরো ১০টি নতুন আইসিইউ বেড সংযুক্ত হলো। অন্যান্য সরকারি হাসপাতালেও করোনা রোগাীদের জন্য সুবিধাদি বৃদ্ধি করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, এখন যেভাবে প্রতিদিন করোনা বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে দেশে কোন হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। এজন্য করোনা বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসতে হবে এখনি। নতুুুন জারি করা ১৮টি নির্দেশনার যথাযথ বাস্তবায়নসহ সকল স্থানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। নতুুুবা আগামীতে এই প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Loading