৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

মিথ্যা অপপ্রচার চালিয়ে হেফাজতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে: মামুনুল হক

শুক্রবার বিবিসি বাংলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক আরও বলেন, হেফাজতকে নিয়ে অপপ্রচার হচ্ছে। কিছুটা মিথ্যা বা অপপ্রচার হচ্ছে। তবে সহিংস ঘটনাগুলোর প্রেক্ষাপটে সংগঠনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামুনুল হক বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সব অভিযোগ খন্ডন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলের একজন এমপির নেতৃত্বে মাদ্রাসার ওপর হামলা হয়েছে। এই ঘটনার পিছনে আমাদের মাদ্রাসা বা হেফাজতের কোনও কর্মী জড়িত নেই। এতে বেশি ভূমিকা রেখেছে সাধারণ জনগণ ও এলাকার মানুষ। এই দায় কোনওভাবেই হেফাজতের ওপর দেয়া উচিত নয়।

লেখক শরীফ মোহাম্মদ বলেন, এই ঘটনাগুলোর নেতিবাচক প্রভাব হেফাজতের ওপর পড়তে পারে। তবে পরিস্থিতিটা সরকারের জন্যই বেশি ক্ষতিকর হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনও ছাড় দেয়া হবে না। সম্পাদনা : রাশিদ

Loading