২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২১
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ও যাএীবাহী বাসের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পীরবাড়ি এলাকায় যাএীবাহী বাসের সাথে রিকুইজিশন পুলিশ পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) এবং শরিফুল (২৫)।

পুলিশ ও স্হানীয়রা জানান, সকালে দুইটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্স থেকে বের হন। এরপর পীরবাড়ি এলাকায় মহাসড়কে ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুইটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ২০ পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

Loading