৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম:

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (০৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জোহরের নামাজের জন্য সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। রমজানের সময় শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডাকঘর, বাংলাদেশ রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে এবং জনস্বার্থ বিবেচনা করে রমজানের জন্য তাদের নিজস্ব অফিসের সময় নির্ধারণ করবে। সূত্র: ইউএনবি, কালের কণ্ঠ, বার্তা নিউজ

Loading