৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০
শিরোনাম:

চলমান নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে গণপরিবহন ছাড়া সবই চলছে, ভোগান্তি চরমে

গণপরিবহন বন্ধ থাকায় রাস্তায় চলছে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। কোথাও কোথাও হালকা ট্রাফিক যানজটও দেখা গেছে। অফিসগামী সাধারণ মানুষ পড়েছ চরম বিপাকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাস্তায় লোকাল বাস না থাকায় রিকশা ও সিএনজি ওয়ালারা ভাড়া চাচ্ছেন দ্বিগুন। এছাড়া নিজের মনমত জায়গা ছাড়া যেতে চাচ্ছেন না রিকশা ও সিএনজি চালকরা। ফলে অনেক পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে অনেককে। অনেকে আবার বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়েই যাচ্ছেন রিকশা ও সিএনজিতে।

ওদিকে গত রোববার নিষেধাজ্ঞার প্রতিবাদে নিউমার্কেটের ব্যবসায়ীদের বের করা বিক্ষোভ থেকে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। দুই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৩৫০০ জনকে।

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল। কেবল ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Loading