বুধবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২৩৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৬৬৮ জনের। এখন পর্যন্ত ৪৮ লাখ ৮২ হাজার ৬৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন। মোট মারা গেছেন ৯৪৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩৯ পুরুষ ও ২৪ জন নারী। শনাক্তের হার ২২ দশমিক শূন্য ২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩শতাংশ।
মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।
![]()