২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৯
শিরোনাম:

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আইসিইউ পেলেন অভিনেত্রী কবরী

বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি নায়িকা’ কবরী করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরের কথা বলা হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড খালি পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তার জন্য আইসিইউয়ের ব্যবস্থা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ভোর রাত থেকে কবরীর অক্সিজেন লেভেল কমতে থাকে। ডাক্তাররা ওনাকে আইসিইউতে স্থানান্তরের কথা বলেন। কিন্তু কোথাও আইসিইউ পাচ্ছিলাম না। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বলা হয়, প্রধানমন্ত্রী ওনার জন্য আইসিইউয়ের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, কবরীকে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে এখানকার আইসিইউতে রাখা হয়েছে। কবরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানালেন নূর উদ্দিন।

জ্বর ও হালকা কাশি হলে নিজ উদ্যোগে করোনার পরীক্ষা করান কবরী। এরপর ৫ এপ্রিল পরীক্ষার ফল পজেটিভ আসলে তিনি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

Loading