৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

গজারিয়ায় খাল খননের ফলে নতুন জলের প্রবাহে কৃষকের মুখে হাসি, হবে নতুন রাস্তা লাঘব হবে দুরবস্থা—

নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মেঘনা নদীর সংযোগস্থল হতে দরিকান্দি খালটি পলিমাটি ভরাটের কারণে ঐতিহ্য হারিয়ে মরা খালে পরিণত হাওয়ায় প্রায় কয়েকটি মৌজার দুই হাজার কৃষক ফসল ফলাতে বিড়ম্বনায় পরে।
এই খালটি পানি প্রবাহ দিয়ে কৃষি উৎপাদনে ভূমিকা অপরিহার্য। তাই শেচ প্রকল্প হতে বিভিন্ন উপকারিতার প্রস্তাবনা যাচাই-বাছাইয়ের পর প্রজেক্ট ডিরেক্টর (পি ডি) আধুনিক প্রযুক্তিতে অধিক ফসল ফলনে
এই খাল খননে পানি প্রবাহে অভিজ্ঞ  ঠিকাদার নির্বাচন করে জনগণের ভাগ্য উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
তার সাথে আতাউর রহমান খান( স্বপন) তার এলাকার উন্নয়নের স্বার্থে মেধা চিন্তা-চেতনাকে লালন করে প্রাথমিক পর্যায়ে নিজ অর্থায়নে দরিকান্দি খালটি খননের জন্য দুটি ভেকু দিয়ে নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
তাই এই খালটি মেঘনা নদীর সাথে সংযোগ হয়ে দরিকান্দি গ্রামের কোল ঘেষে
রুপালি মার্কেট হয়ে নুরুল ইসলাম মোল্লার বাড়ি পর্যন্ত শেষ হবে।
বিএডিসিির ১০ লক্ষ টাকার অর্থায়নে প্রাথমিক পর্যায়ে এইখালটির খনন কাজ চলছে।
সরজমিনে গিয়ে দেখা যায় যে দড়িকান্দি গ্ৰামটি যাতায়াতের উন্নয়নের ছোঁয়া হতে অবহেলিত। জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১০০ মিটারের মধ্যে তিনটি পাকা ঘাটলা একটি নির্মাণাধীন ঘাটলা ব্যতীত কোন প্রকার উন্নয়ন এলাকার জনগণের ভাগ্য জোটেনি। এ উন্নয়ন জনস্বার্থে সাংঘর্ষিক বলে প্রাথমিকভাবে জানা যায়।
ষাটোর্ধ্ব কয়েকজন প্রবীণ আক্ষেপের সুরেই প্রকাশ করেন উন্নয়নের ছোঁয়া মৃত্যুর আগে দেখে যেতে পারবো বলে মনে হয় না। খাল খননের পাশাপাশি নতুন রাস্তা নির্মাণের দাবি তোলে। দীর্ঘদিন থেকে এ গ্রামে কোন প্রকার যাতায়াতের সুবিধা তো নেই, এমনকি কেহ মারা গেলে মৃতদেহটি পাকা রাস্তায় নিতে বিড়ম্বনার শিকার হতে হয়।
কারণ জনপ্রতিনিধিরা আত্মীয়তার সম্পর্কে
একক স্বার্থে রাষ্ট্রীয় সম্পত্তি জনস্বার্থে চিন্তা না করে আত্মীয়তার স্বার্থে স্থাপন করে দেয়। সে ঘাটলা আমাদের ব্যবহারে অনেকটা বিধি নিষেধের আপত্তি তোলে।
এ ব্যাপারে গজারিয়া উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান অতি জরুরী এই খালটি খননের, ফলে  প্রায় কয়েক হাজার একর জমিতে ইমিগ্রেশনের সুবিধা তৈরি হবে। এবং তার পাশাপাশি দরিকান্দি গ্রামের দক্ষিণ অংশে খালের পাড় ঘেঁষে রুপালি মার্কেট পর্যন্ত টিকসই রাস্তা নির্মাণ ও জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে গাইড ওয়াল স্থাপন করা হবে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!